দেশ-বিদেশের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আবদুল্লাহ সারাদেশের ব্যবসায়ী সমাজ, সর্বস্তরের জনসাধারণ এবং প্রবাসে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সিলেট বিজনেসম্যান এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আবদুল্লাহ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা আমাদের ত্যাগ, আত্মোৎসর্গ এবং সহমর্মিতার এক অনন্য শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের ভেতরের অহংকার ও স্বার্থপরতাকে বিসর্জন দেওয়াই এই উৎসবের মূল চেতনা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক আমাদের সবার জীবন। আমি এই আনন্দঘন মুহূর্তে আমি সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।
ব্যবসায়ী সমাজকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ব্যবসায়ী নেতা ও ৩নং ফুলবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আবদুল্লাহ। আরও বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। পবিত্র ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমি সিলেটসহ সারাদেশের ব্যবসায়ী ভাইদের সমৃদ্ধি ও উত্তরোত্তর সাফল্য কামনা করছি। একই সাথে ক্রেতা-সাধারণ এবং সাধারণ মানুষের জীবনে ঈদ বয়ে আনুক অনাবিল আনন্দ।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আবদুল্লাহ শুভেচ্ছা বার্তায় কোরবানির পর নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন হওয়ার অনুরোধ করেন। তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঈদের আনন্দ যেন ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই সমানভাবে ভাগ করে নিতে পারে, আমাদের সেই চেষ্টা করতে হবে।অবশেষে ৩নং ফুলবাড়ি ইউনিয়ন বাসীকে জানান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক।
office: protidinerawaz@gmail.com, মোবাইল ফোন - ০১৭০০-৮৩৬০৯৯, ০১৬৭৩-২৩৮৬৩১, প্রধান কার্যালয়: ১৫/এ (২তলা) রোড নং-০৫, বনানী, ঢাকা-১১০০
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।