adminrubel
২৭ মে ২০২৬, ৭:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় ৫ কোটি টাকার বেশি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

ঈদুল আজহার ছুটি শুরু হওয়ার পর গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে ৫ কোটি ৩ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা, যা একদিনে টোল আদায়ের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। এর আগের দিন মঙ্গলবার ৪ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৩৫০ টাকা টোল আদায় হয় বলে নিশ্চিত করেছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু এলাকায় ঈদযাত্রা এবার স্বস্তিদায়ক। চিরচেনা যানজট ও দীর্ঘ ভোগান্তির পরিবর্তে ঈদযাত্রা হয়ে উঠেছে আনন্দদায়ক। কোথাও যানজট ছাড়াই দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ গন্তব্যে পৌঁছাতে পারছেন।

আজ বুধবার সন্ধ্যায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ৪৫ হাজার ৬০২টি গাড়ি পারাপার হয়েছে। এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে পদ্মা সেতু পার হওয়া ৩০ হাজার ৯৪টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৭ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা। আর জাজিরা প্রান্ত দিয়ে পার হওয়া ১৫ হাজার ৫৮০টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ১৫ লাখ ৭৬ হাজার ৯৫০ টাকা। দুই প্রান্ত মিলে ২৪ ঘন্টায় মোট টোল আদায় হয়েছে ৫ কোটি ৩ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা।

এর আগে, ২০২৫ সালের ৬ জুন কোরবানির ঈদকে সামনে রেখে পদ্মা সেতু দিয়ে ৫২ হাজার ৪৮৭টি যানবাহন পারাপার হয়। সে সময় টোল আদায় হয় ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার ১০০ টাকা, যা সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ জানান, সেতুর দুই প্রান্ত—মাওয়া ও জাজিরা টোল প্লাজায় ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালু রয়েছে। এ ব্যবস্থায় যানবাহন থামানো ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় করা হয়। ফলে টোল প্লাজায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়না। রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) কার্ডের মাধ্যমে স্বয়ংক্রিয় টোল আদায়ের কারণে যাতায়াত দ্রুত ও সহজ হয়েছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক ও অতিরিক্ত সচিব আলতাফ হোসেন শেখ জানান, এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মাওয়া টোল প্লাজার সক্ষমতা বাড়ানো হয়েছে। এজন্য ৪৫ দিনের বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বর্তমানে প্রতি ৩ সেকেন্ডে ১০টি গাড়ি টোল দিয়ে সেতু পার হচ্ছে। মোটরসাইকেলের জন্য তিনটি পৃথক লেনসহ মোট ১০টি লেনে টোল আদায় কার্যক্রম চলছে।

তিনি আরও বলেন, যানজট নিরসনে পদ্মা সেতু উত্তর থানার সামনে নির্মাণ করা হয়েছে বিশেষ ‘বাস বেথ। এখানে একসঙ্গে ১০ থেকে ১৫টি বাস দাঁড়াতে পারে। ফলে টোল প্লাজার প্রবেশমুখে যানবাহনের বিশৃঙ্খলা ও দীর্ঘ সারি তৈরি হচ্ছে না।

এদিকে এক্সপ্রেসওয়েতে পুলিশের টহল ও ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ নজরদারির কারণে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির পরামর্শ প্যানেলের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

কোস্টাল ইয়ুথ নেটওয়ার্কের উদ্যোগে তরুণদের বৈশ্বিক জলওবায়ু ধর্মঘট

আদালতে রামিসার বাবা-মায়ের লোমহর্ষক বর্ণনা

হজের দায়িত্ব শেষে মাটিতেই শুয়ে পড়লেন ক্লান্ত নিরাপত্তাকর্মীরা

ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক রুবেল তালুকদার 

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন আতিকুর রহমান

ঈদুল আজহা শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী লুৎফুর রহমান 

পবিত্র ঈদুল আজহা আজ

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় ৫ কোটি টাকার বেশি

১০

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আনোয়ার শাহ্জান 

১১

যশোরে সাড়ে ৬ হাজার মসজিদ ও ঈদগাহে ঈদুল আজহার জামাত

১২

দেশবাসীকে শুভেচ্ছা ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী

১৩

দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী আব্দুল বাছিত  

১৪

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন এস এম জাহাঙ্গীর আলম

১৫

রাজধানীসহ সারাদেশে কোথায় কখন ঈদ জামাত

১৬

সিলেটে কোথায় কখন ঈদ জামায়াত

১৭

তাহিরপুরে নামমাত্র মূল্যে চারটি পশুর হাট ইজারা দিয়েছে প্রশাসন

১৮

তাহিরপুরে নামমাত্র মূল্যে চারটি পশুর হাট ইজারা দিয়েছে প্রশাসন

১৯

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ইতালি প্রবাসী মো: আব্দুর রহিম 

২০