adminrubel
২১ জুন ২০২৫, ৬:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জার্মান জাদুকরকে পেতে ১৯০০ কোটি টাকা খরচ লিভারপুলের

জার্মান ফুটবলের সবচেয়ে প্রতিভাবান মিডফিল্ডারদের তালিকা করা হলে ফ্লোরিয়ান ভির্টৎসের নাম অগ্রভাগেই থাকবে। ২০২০ সালে এফসি কোলনের একাডেমি থেকে বায়ার লেভারকুজেনে যোগ দিয়েছিলেন তিনি। ইউরোপের বাঘা বাঘা সব ক্লাবের একের পর এক লোভনীয় প্রস্তাব পায়ে ঠেলে সেখানেই প্রায় পাঁচ বছর কাটিয়ে দিয়েছেন। ২০২৩-২৪ মৌসুমে দলটির হয়ে ঐতিহাসিক বুন্দেসলিগা শিরোপা জয় করেন।

চলতি মৌসুমের শুরুতে লেভারকুজেন ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান দলটিকে লিগ জেতানো কোচ জাবি আলোনসো। এরপরই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন ভির্টৎস। তার জন্য ব্যাংকভর্তি টাকা নিয়ে অপেক্ষায় ছিল ইংলিশ চ্যাম্পিয়ন লিভারপুল।

অবশেষে প্রিমিয়ার লিগ ইতিহাসের রেকর্ড ট্রান্সফার ফি’তে ভির্টৎসকে দলে টেনেছে অলরেডরা। এই জার্মান সেনসেশনের জন্য তাদের খরচ করতে হয়েছে মোট ১১৬ মিলিয়ন পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯০৮ কোটি টাকা। যার মধ্যে ১০০ মিলিয়ন পাউন্ড সরাসরি ট্রান্সফার ফি। বাকি ১৬ মিলিয়ন পাউন্ড যোগ হবে বিভিন্ন শর্তসাপেক্ষে।

শুক্রবার এক বিবৃতিতে লিভারপুল জানায়, ভির্টৎসের সঙ্গে তাদের পাঁচ বছরের চুক্তি হয়েছে।

লিভারপুলে যোগ দিয়ে ২২ বছর বয়সি এই জার্মান সেনসেশন বলেন, ‘একটি নতুন যাত্রা শুরু করতে পেরে আমি সত্যিই রোমাঞ্চিত। বুন্দেসলিগা ছেড়ে প্রিমিয়ার লিগে খেলতে আসা আমার জন্য এক নতুন চ্যালেঞ্জ। আমি দেখব এখানে কেমন পারফর্ম করতে পারি। আমি আমার সেরাটা দিতে চাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনাকে লজ্জায় ডুবিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

১০ হাজার বন্যাদুর্গতের মাঝে ১৯৮ টন খাবার দিচ্ছে মানবাধিকার আদর্শ সমাজ কল্যাণ ফোরাম 

বন্যায় ৭ জেলায় প্রাণ গেল ৫৪ জনের

দেশের ৪ নদীর পানি এখনও বিপৎসীমার ওপরে

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

শাহজালালের মাজারের দানবাক্সে মিলল ৪৭ লাখ ১০ হাজার টাকা

শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী

রক্তাক্ত বিয়ানীবাজার: ২৪ ঘণ্টায় দুই হত্যাকাণ্ড, কন্যা হত্যা মামলায় বাবা গ্রেফতার

খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ নেতার ছবি প্রকাশ

গোলাপগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, স্ত্রী-সন্তান আহত

১০

গোলাপগঞ্জে স্কুলের ঝুকিপূর্ণ সীমানা প্রাচীর রক্ষায় ড্রেন নির্মাণে ইউএনও’র কাছে আবেদন

১১

রাসুল (স.) আদর্শ বাস্তবায়ন ছাড়া শিশু ধর্ষণসহ হত্যাকান্ড বন্ধ হবে না

১২

৬ সাংবাদিক পেলেন ‘মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড

১৩

গোলাপগঞ্জে মাদক সম্রাট কয়েছ ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার

১৪

আসন্ন ২ নং কাশিমাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় তরুণ মুখ রবিউল ইসলাম (রবি)

১৫

বিশ্ব পরিবেশ দিবসে শ্যামনগরে ব্যতিক্রমী বৃক্ষ পদযাত্রা ও পরিবেশ রক্ষার শপথ

১৬

কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির পরামর্শ প্যানেলের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

১৭

কোস্টাল ইয়ুথ নেটওয়ার্কের উদ্যোগে তরুণদের বৈশ্বিক জলওবায়ু ধর্মঘট

১৮

আদালতে রামিসার বাবা-মায়ের লোমহর্ষক বর্ণনা

১৯

হজের দায়িত্ব শেষে মাটিতেই শুয়ে পড়লেন ক্লান্ত নিরাপত্তাকর্মীরা

২০