adminrubel
৮ জুন ২০২৬, ৬:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৬ সাংবাদিক পেলেন ‘মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড

 

সিলেটে প্রথম বারের মতো ৬ জন সাংবাদিকের হাতে তুলে দেওয়া হলো মর্যাদাপূর্ণ ‘মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড ২০২৬’।  জমকালো আয়োজনে শুক্রবার রাতে (৫জুন) নগরের একটি হোটেল মিলনায়তনে অতিথিরা এসব সাংবাদিকের হাতে অ্যাওয়ার্ড, সম্মাননাপত্র ও সম্মানী তুলে দেন।

সিলেটে সূধীজনের উপস্থিতিতে এ অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানকালে সাহসী সাংবাদিকতার জন্য তিনজন সাংবাদিককে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। এছাড়া অন্য তিনজন সাংবাদিককেও নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মর্যাদাপূর্ণ এই সম্মাননা প্রদান করা হয়।

নগরের নির্ভানা ইন হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাওয়ার্ডের প্রবর্তক সংস্থা মাহমুদ হোসাইন ট্রাস্টের ট্রাস্টি, টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র আ. ম. অহিদ আহমদ। অনুষ্ঠানে সম্মানীত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি  চেয়ারম্যানের উপদেষ্টা মাহিদুর রহমান, শাবিপ্রবির উপ উপাচার্য ড.  সাজেদুল করিম, সিলেট সিটি করপোরেশন-সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, ব্রিটেনের ট্রাইব্যুনাল জজ ব্যারিস্টার নাজ খসরু, গ্রীণ ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড অলিউর রহমান, বিএমএর সাবেক কেন্দ্রীয়  সহ-সভাপতি অধ্যাপক ডা, শামিমুর রহমান, সিলেটের বিভাগীয় পরিচালক  (স্বাস্থ্য) ডা. মাহবুবুল আলম, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম, সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ।  অনুষ্ঠানে আরো বক্তব্য  রাখেন বাংলাদেশ স্কাউটসের সিলেট অঞ্চলের কমিশনার মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, দৈনিক সিলেট মিররের প্রধান সম্পাদক জিয়াউস সামছ শাহীন, কালের কন্ঠের যুগ্ম বার্তা সম্পাদক পার্থ সারথি দাস,বাসসের সিলেট প্রতিনিধি সেলিম আউয়াল।  সিলেট উইমেন্স চেম্বারের সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা, প্রমুখ।

অনুষ্ঠানে সিলেটের ৬ জন সাংবাদিকের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন অতিথিরা। অ্যাওয়ার্ডপ্রাপ্ত সাংবাদিকরা হলেন, প্রবীণ সাংবাদিক বশিরুদ্দিন (বরেণ্য সাংবাদিক সম্মাননা) শহীদ এটিএম তুরাব (মরণোত্তর সম্মাননা) হারিছ আলী (মফ:স্বল সাংবাদিকতা) খবরের কাগজের নিজস্ব প্রতিবেদক শাকিলা ববি(প্রিন্ট মিডিয়ার ক্যাটাগারি), চ্যানেল ২৪ এর আজহার উদ্দিন শিমুল(ইলেকট্রনিক মিডিয়া) এবং দৈনিক একাত্তরের কথা’র মোহিদ হোসেন(ফটো সাংবাদিকতা)। অ্যওয়ার্ড পাবার পর এসব সাংবাদিক নিজেদের অনুভূতি প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সম্মাননা প্রদানের মধ্যদিয়ে সিলেটের সাংবাদিকতার ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হলো। একসঙ্গে ৬ জন সাংবাদিককে তাদের পেশাগত অবস্থানের মুল্যায়নক্রমে অ্যাওয়ার্ড প্রদান করার ঘটনা মাইলফলক হয়ে থাকবে। এ ক্ষেত্রে তারা মরহুম অ্যাডভোকেট মাওলানা রশীদ আহমদের বর্ণাঢ্য পেশাগত জীবনকে স্মরণ করে বলেন, জীবনভর তিনি এভাবেই জনকল্যাণে কাজ করে গেছেন। তার উত্তরসূরীরাও সে ধারা অব্যাহত রেখেছেন, এটি প্রশংসার দাবিদার। তারা সকলেই এ ধারা অব্যাহত রাখার আহবান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের গোলাপগঞ্জে এস আইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচে শেষ মুহূর্তে সংঘাত, যৌথভাবে বিজয়ী দুই দল।

নতুন ৪ মন্ত্রীর সম্ভাব্য দপ্তর, কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়

রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

ধারাবহর ব্রিটিশ আইডিয়াল স্কু‌লের সাম‌নের বা‌ড়ি‌তে ভয়াবহ অ‌গ্নিকা‌ন্ডের ঘটনা ঘ‌টে‌ছে ঘটনাস্থলে এমপি, পিআই ও

সিলেটের গোলাপগঞ্জে নিরাপদ সমাজ ও মাদকমুক্ত তারুণ্য গড়তে  সোচ্চার প্রশাসন

সিলেটের হেতিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই, ক্ষতিগ্রস্তদের পাশে এমরান আহমদ চৌধুরী

সিলেটের গোলাপগঞ্জ গভীর রাতে টিলা কেটে প্লট ভরাট ট্রাকসহ গ্রেফতার ৩ 

রায়নগরে আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তারসহ ৩ জনকে গলা কেটে হত্যা

১০

ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ

১১

জুলাই আন্দোলনের ৭ শহিদ পরিবারকে দেখতে গোলাপগঞ্জে আসছে এনসিপির হেভিওয়েট

১২

গোলাপগঞ্জে ২৩টি ব্যাংকের সমন্বয়ে স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

১৩

চাঁদাবাজির চিঠিতে বরখাস্তের দুই বছর পর হবিগঞ্জে ফিরেই ফের বিতর্ক, আবারও বদলি ওসি কামাল

১৪

আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নই” ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

১৫

সিলেটের নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ

১৬

শ্যামনগরে জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে লিডার্স -এর প্রকল্পের উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

১৭

সুন্দরবনে বাঘের আক্রমণে এক মৌয়াল গুরুতর আহত হয়েছে

১৮

আর্জেন্টিনাকে লজ্জায় ডুবিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

১৯

১০ হাজার বন্যাদুর্গতের মাঝে ১৯৮ টন খাবার দিচ্ছে মানবাধিকার আদর্শ সমাজ কল্যাণ ফোরাম 

২০