adminrubel
৭ সেপ্টেম্বর ২০২৬, ২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শান্তিগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়মের অভিযোগ

হাসান আহমদ, শান্তিগঞ্জ

 

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে নিবন্ধিত দুটি দলিলের মূল কপিতে জমির চৌহদ্দি সঠিক থাকলেও অফিসের বালাম বহিতে তা পরিবর্তন করে লিপিবদ্ধ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমির মালিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। একই সঙ্গে দলিল সংরক্ষণ ও নিবন্ধন কার্যক্রমের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে।

মূল দলিল ও বালাম থেকে সংগৃহীত নকল পর্যালোচনায় জানা যায়, ২৫ মার্চ ২০২০ তারিখে দলিল নং-৬৬৫-এর মাধ্যমে পঞ্চাশ হাল মৌজায় ২ শতাংশ জমি ক্রয় করেন মোছা. করিমা আক্তার মিলি। মূল দলিলে জমির চৌহদ্দিতে পূর্বে ভিন্ন দাগের পুকুর, পশ্চিমে বৈষ্ণব চরন সড়ক, উত্তরে জগদীস তালুকদার এবং দক্ষিণে বিক্রিত দাগের অংশ উল্লেখ রয়েছে।

পরবর্তীতে ১০ জুন ২০২০ তারিখে একই দাগে দলিল নং-৭৫৭-এর মাধ্যমে জমি ক্রয় করেন করিমার স্বামী মো. ফয়েজ উল্ল্যা। ওই দলিলেও মূল চৌহদ্দি উল্লেখ রয়েছে। তবে অভিযোগ অনুযায়ী, সাব-রেজিস্ট্রি অফিসের বালামে উভয় দলিলের চৌহদ্দি পরিবর্তিত অবস্থায় লিপিবদ্ধ রয়েছে।

এ নিয়ে ফয়েজ উল্ল্যা সুনামগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে স্বত্ব মোকদ্দমা নং-৫৩৩/২০২১ দায়ের করেন। পরে জেলা জজ আদালতে স্বত্ব আপিল মোকদ্দমা নং-৬৭/২০২৪ দায়ের করা হয়। মামলায় বালামে চৌহদ্দি পরিবর্তনের অভিযোগ তুলে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়েছে।

ফয়েজ উল্ল্যা অভিযোগ করে বলেন, বালামে চৌহদ্দি পরিবর্তনের কারণে তিনি টাকা দিয়ে কেনা জমি ভোগদখল করতে পারছেন না। তিনি মূল দলিলের সঙ্গে বালামের তথ্য সংশোধনসহ সুষ্ঠু বিচার দাবি করেন।

তবে সুজন চন্দ্র তালুকদার বলেন, ওই দাগে তাঁর কাকাদের অংশ রয়েছে এবং বালামে চৌহদ্দি পরিবর্তনের বিষয়ে তিনি অবগত নন।

শান্তিগঞ্জের সাব-রেজিস্ট্রার জামাল হোসেন বলেন, তিনি নতুন যোগদান করেছেন, বিষয়টি তাঁর জানা নেই। আদালতের আদেশ পেলে বালাম সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে।

জেলা রেজিস্ট্রার মোস্তাফিজ আহমেদ বলেন, বিষয়টি তাঁর জানা নেই এবং আদালতের কোনো আদেশও তিনি পাননি। অফিসিয়ালি আদেশ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ কর্মকর্তা’ পরিচয়ে নারীকে ব্ল্যাকমেল, যুবক গ্রেপ্তার

সিলেটের গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা ৯ সেপ্টেম্বর , নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন

গাজী নজরুলকে নিয়ে সংসদে বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর বাকযুদ্ধ

ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আজমিরীগঞ্জে ফ্লোর ধসে আহত ৫ শিশু

বড়লেখায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

শান্তিগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়মের অভিযোগ

সিলেটে পাঁচ ভাইসহ দুই রেস্টুরেন্টে জরিমানা

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

সিলেটের গোলাপগঞ্জে এস আইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচে শেষ মুহূর্তে সংঘাত, যৌথভাবে বিজয়ী দুই দল।

১০

নতুন ৪ মন্ত্রীর সম্ভাব্য দপ্তর, কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়

১১

রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১২

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

১৩

ধারাবহর ব্রিটিশ আইডিয়াল স্কু‌লের সাম‌নের বা‌ড়ি‌তে ভয়াবহ অ‌গ্নিকা‌ন্ডের ঘটনা ঘ‌টে‌ছে ঘটনাস্থলে এমপি, পিআই ও

১৪

সিলেটের গোলাপগঞ্জে নিরাপদ সমাজ ও মাদকমুক্ত তারুণ্য গড়তে  সোচ্চার প্রশাসন

১৫

সিলেটের হেতিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই, ক্ষতিগ্রস্তদের পাশে এমরান আহমদ চৌধুরী

১৬

সিলেটের গোলাপগঞ্জ গভীর রাতে টিলা কেটে প্লট ভরাট ট্রাকসহ গ্রেফতার ৩ 

১৭

রায়নগরে আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তারসহ ৩ জনকে গলা কেটে হত্যা

১৮

ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ

১৯

জুলাই আন্দোলনের ৭ শহিদ পরিবারকে দেখতে গোলাপগঞ্জে আসছে এনসিপির হেভিওয়েট

২০