adminrubel
২১ জুন ২০২৫, ৭:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৮ বছর পর মাঠে নামতেই ভারতীয় ব্যাটারের বিরল রেকর্ড

২০১৭ সালের মার্চে সবশেষ ভারতের জার্সি গায়ে জড়িয়েছিলেন করুণ নায়ার। এরপর ৮ বছর কেটে গেছে। কিন্তু কোনো ফরম্যাটেই ভারতের মূল একাদশে জায়গা হয়নি। এর মধ্যে ভারত খেলে ফেলেছে ৪০২টি আন্তর্জাতিক ম্যাচ। অবশেষে দীর্ঘ বিরতির পর চলতি ইংল্যান্ড সফরে ভারতীয় দলে ফিরেছেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টে মূল একাদশেও জায়গা হয়েছে করুণের। এই ম্যাচের দ্বিতীয় দিনে ব্যাট করতে মাঠে নামার সঙ্গে সঙ্গেই বিরল এক রেকর্ডে নাম উঠে গেছে তার। তার চেয়ে বেশি ম্যাচ মিস করার পর জাতীয় দলে ফেরার কীর্তি নেই আর কারও।

২০১৬ সালে ভারতের হয়ে লাল বলের ক্রিকেটে অভিষেকের পর মাত্র ৬টি টেস্ট খেলেছেন করুণ। প্রথম দুই ম্যাচে ব্যর্থ হয়েছিলেন। অবশ্য তৃতীয় ম্যাচে ট্রিপল সেঞ্চুরি করে তাক লাগিয়ে দেন। তবে ভারতে জাতীয় দলের জায়গা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি। তাই তো ট্রিপল সেঞ্চুরির পরও দলে জায়গা ধরে রাখতে পারেননি।

পরের অস্ট্রেলিয়া সিরিজে ফর্ম হারিয়ে বাদ পড়েন দল থেকে। তার আট বছর পর আবার জাতীয় দলের চৌকাঠ মাড়ালেন তিনি।

এদিকে করুণের এই বিরল কীর্তির দিনে ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৪৭১ রানে থেমেছে ভারত। ৩ উইকেটে ৩৫৯ রান নিয়ে দিন শুরু করা ভারতকে এদিন চ্যালেঞ্জের মুখে ফেলেছেন জশ টাং এবং বেন স্টোকস। তারা দুজনই সমান চারটি করে উইকেট শিকার করেছেন।

তাদের তোপের মুখে এদিন শেষ ৭ উইকেট খুইয়ে ১১২ রান তুলতে পেরেছে ভারত। অধিনায়ক শুবমান গিলকে ১৪৭ রানে থামিয়ে ভারতের শেষের শুরুটা করেছিলেন শোয়েব বশির। দলীয় ৪৩০ রানে গিল ফেরার পরই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ভারতের ব্যাটিং লাইনআপ।

ভারতের ইনিংস শেষ হতেই হেডিংলিতে শুরু হয় বৃষ্টি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের ইনিংস শুরু হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির পরামর্শ প্যানেলের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

কোস্টাল ইয়ুথ নেটওয়ার্কের উদ্যোগে তরুণদের বৈশ্বিক জলওবায়ু ধর্মঘট

আদালতে রামিসার বাবা-মায়ের লোমহর্ষক বর্ণনা

হজের দায়িত্ব শেষে মাটিতেই শুয়ে পড়লেন ক্লান্ত নিরাপত্তাকর্মীরা

ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক রুবেল তালুকদার 

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন আতিকুর রহমান

ঈদুল আজহা শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী লুৎফুর রহমান 

পবিত্র ঈদুল আজহা আজ

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় ৫ কোটি টাকার বেশি

১০

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আনোয়ার শাহ্জান 

১১

যশোরে সাড়ে ৬ হাজার মসজিদ ও ঈদগাহে ঈদুল আজহার জামাত

১২

দেশবাসীকে শুভেচ্ছা ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী

১৩

দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী আব্দুল বাছিত  

১৪

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন এস এম জাহাঙ্গীর আলম

১৫

রাজধানীসহ সারাদেশে কোথায় কখন ঈদ জামাত

১৬

সিলেটে কোথায় কখন ঈদ জামায়াত

১৭

তাহিরপুরে নামমাত্র মূল্যে চারটি পশুর হাট ইজারা দিয়েছে প্রশাসন

১৮

তাহিরপুরে নামমাত্র মূল্যে চারটি পশুর হাট ইজারা দিয়েছে প্রশাসন

১৯

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ইতালি প্রবাসী মো: আব্দুর রহিম 

২০