adminrubel
২১ জুন ২০২৫, ৭:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের নায়কদের ছাড়াই জিম্বাবুয়ে সফরে দ. আফ্রিকা

সদ্য আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে দক্ষিণ আফ্রিকার শিরোপা জয়ে বড় অবদান রাখেন নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা, এইডেন মার্করাম ও কাগিসো রাবাদা। শিরোপা জয়ী দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে ছাড়াই আসন্ন জিম্বাবুয়ে সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দলে জায়গা হয়নি বাভুমার। বিশ্রাম পেয়েছেন মার্করাম, রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন ও মার্কো ইয়ানসেন।

বাভুমার অনুপস্থিতিতে টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন স্পিনার কেশব মহারাজ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন বাভুমা। ইনজুরি নিয়ে ৬৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন বাভুমা। ফাইনালে মার্করামের ১৩৬ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে ২৭ বছর পর আইসিসি ইভেন্টে শিরোপার স্বাদ পায় প্রোটিয়ারা।

প্রথমবারের মত টেস্ট দলে সুযোগ পেয়েছেন লুয়ান-ডি প্রিটোরিয়াস, লেসেগো সেনোকোয়ানে, কোদি ইউসুফ, ডেওয়াল্ড ব্রেভিস ও প্রেনেলান সুরায়েন।

সিরিজের প্রথম টেস্টে বিশ্রাম পেলেও দ্বিতীয় টেস্টে খেলবেন লুঙ্গি এনগিডি।

২৮ জুন বুলাওয়েতে সিরিজের প্রথম টেস্ট শুরু করবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। ৬ জুলাই একই ভেন্যুতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

দক্ষিণ আফ্রিকা টেস্ট দল

কেশব মহারাজ (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, ম্যাথু ব্রিটজকে, ডেওয়াল্ড ব্রেভিস, কর্বিন বশ, টনি ডি জর্জি, জুবাইর হামজা, কিউনা মাফাকা, উইয়ান মুল্ডার, লুয়ান-ডি প্রিটোরিয়াস, লেসেগো সেনোকোয়ানে, প্রেনেলান সুব্রায়েন, কাইল ভেরেনি, কোদি ইউসুফ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির পরামর্শ প্যানেলের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

কোস্টাল ইয়ুথ নেটওয়ার্কের উদ্যোগে তরুণদের বৈশ্বিক জলওবায়ু ধর্মঘট

আদালতে রামিসার বাবা-মায়ের লোমহর্ষক বর্ণনা

হজের দায়িত্ব শেষে মাটিতেই শুয়ে পড়লেন ক্লান্ত নিরাপত্তাকর্মীরা

ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক রুবেল তালুকদার 

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন আতিকুর রহমান

ঈদুল আজহা শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী লুৎফুর রহমান 

পবিত্র ঈদুল আজহা আজ

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় ৫ কোটি টাকার বেশি

১০

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আনোয়ার শাহ্জান 

১১

যশোরে সাড়ে ৬ হাজার মসজিদ ও ঈদগাহে ঈদুল আজহার জামাত

১২

দেশবাসীকে শুভেচ্ছা ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী

১৩

দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী আব্দুল বাছিত  

১৪

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন এস এম জাহাঙ্গীর আলম

১৫

রাজধানীসহ সারাদেশে কোথায় কখন ঈদ জামাত

১৬

সিলেটে কোথায় কখন ঈদ জামায়াত

১৭

তাহিরপুরে নামমাত্র মূল্যে চারটি পশুর হাট ইজারা দিয়েছে প্রশাসন

১৮

তাহিরপুরে নামমাত্র মূল্যে চারটি পশুর হাট ইজারা দিয়েছে প্রশাসন

১৯

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ইতালি প্রবাসী মো: আব্দুর রহিম 

২০