adminrubel
৪ জুলাই ২০২৫, ১:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে ‘বিগ বিউটিফুল বিল’ সই করবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ শুক্রবার স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তার দ্বিতীয় মেয়াদের প্রধান অর্থনৈতিক পরিকল্পনা ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’-এ সই করবেন। বিলটিতে রয়েছে বিপুল করছাড়, সামরিক ব্যয় বৃদ্ধি ও অভিবাসী বহিষ্কারে বরাদ্দ—যা তার র‌্যাডিকাল দ্বিতীয় মেয়াদের রূপরেখা স্থাপন করে।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, এ উপলক্ষে হোয়াইট হাউজে আয়োজিত অনুষ্ঠানে আতশবাজি, যুদ্ধবিমান প্রদর্শন এবং ইরানে বোমাবর্ষণে অংশ নেওয়া বিমানচালকদের উপস্থিতি থাকবে বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প। স্থানীয় সময় বিকেল ৪টায় অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ‘যেমনটা প্রেসিডেন্ট শুরু থেকেই চেয়েছেন, এই ঐতিহাসিক বিলটি স্বাধীনতা দিবসে সই করা হবে।’

অনুষ্ঠানে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও অংশ নেবেন। তিনি জানান, ইরানের পারমাণবিক স্থাপনায় ২২ জুন বোমা হামলায় ব্যবহৃত বি-২ স্টেলথ বোমারু বিমান এবং যুদ্ধবিমানগুলো ৪ জুলাইয়ের অনুষ্ঠানে অংশ নেবে।

আইওয়ায় এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেন, ‘আজ আমেরিকা পৃথিবীর ‘হটেস্ট’ দেশ, এটা আমাদের স্বর্ণলী যুগ। এই বিল সইয়ের মাধ্যমে আমি আমার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি।’

বিলটিতে যুক্তরাষ্ট্রের সামরিক খাতে ব্যয় বাড়ানো, অভিবাসনবিরোধী অভিযান চালানো এবং করছাড় সম্প্রসারণে ৪.৫ ট্রিলিয়ন ডলার বরাদ্দ রয়েছে। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এতে আগামী এক দশকে ৩.৪ ট্রিলিয়ন ডলার ঘাটতি বাড়বে এবং গরিব ও নিম্ন আয়ের মানুষের জন্য চালু থাকা মেডিকেইড ও খাদ্য সহায়তা কর্মসূচিতে ব্যাপক কাটছাঁট করা হবে।

অনুমান করা হচ্ছে, এর ফলে ১ কোটি ৭০ লাখ মার্কিন নাগরিক তাদের স্বাস্থ্যবীমা হারাতে পারেন এবং বহু গ্রামীণ হাসপাতাল বন্ধ হয়ে যেতে পারে।

বিলটি কংগ্রেসে পাস করাতে ট্রাম্পের চাপের মুখে রিপাবলিকান স্পিকার মাইক জনসন শেষ রাতে দলীয় সমর্থন নিশ্চিত করেন। শেষ পর্যন্ত বিলটি হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে ২১৮-২১৪ ভোটে পাস হয়।

এমনকি ট্রাম্পের সাবেক ঘনিষ্ঠ সহচর ইলন মাস্কও এ বিলের কড়া সমালোচনা করেছেন।

ডেমোক্র্যাটরা আশা করছেন বিতর্কিত এই বিলের কারণে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে তারা হাউজে সংখ্যাগরিষ্ঠতা ফিরে পেতে পারে। তাদের মতে, বিলটি ‘নিম্নবিত্ত থেকে ধনীদের কাছে সম্পদ স্থানান্তরের এক নগ্ন উদাহরণ’।

ট্রাম্প অবশ্য এসব সমালোচনা উড়িয়ে দিয়ে বলেন, ‘আমরা জিতেছি। আমরা আমেরিকাকে আরও মহান করে তুলেছি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাসুল (স.) আদর্শ বাস্তবায়ন ছাড়া শিশু ধর্ষণসহ হত্যাকান্ড বন্ধ হবে না

৬ সাংবাদিক পেলেন ‘মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড

গোলাপগঞ্জে মাদক সম্রাট কয়েছ ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার

আসন্ন ২ নং কাশিমাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় তরুণ মুখ রবিউল ইসলাম (রবি)

বিশ্ব পরিবেশ দিবসে শ্যামনগরে ব্যতিক্রমী বৃক্ষ পদযাত্রা ও পরিবেশ রক্ষার শপথ

কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির পরামর্শ প্যানেলের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

কোস্টাল ইয়ুথ নেটওয়ার্কের উদ্যোগে তরুণদের বৈশ্বিক জলওবায়ু ধর্মঘট

আদালতে রামিসার বাবা-মায়ের লোমহর্ষক বর্ণনা

হজের দায়িত্ব শেষে মাটিতেই শুয়ে পড়লেন ক্লান্ত নিরাপত্তাকর্মীরা

ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক রুবেল তালুকদার 

১০

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু

১১

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন আতিকুর রহমান

১২

ঈদুল আজহা শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী লুৎফুর রহমান 

১৩

পবিত্র ঈদুল আজহা আজ

১৪

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় ৫ কোটি টাকার বেশি

১৫

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আনোয়ার শাহ্জান 

১৬

যশোরে সাড়ে ৬ হাজার মসজিদ ও ঈদগাহে ঈদুল আজহার জামাত

১৭

দেশবাসীকে শুভেচ্ছা ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী

১৮

দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী আব্দুল বাছিত  

১৯

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন এস এম জাহাঙ্গীর আলম

২০