adminrubel
২৯ জুলাই ২০২৬, ৩:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোলাপগঞ্জে ২৩টি ব্যাংকের সমন্বয়ে স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

 

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ হলরুমে বাংলাদেশ ব্যাংকের সার্বিক সহযোগিতায় এবং লিড ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি-এর তত্ত্বাবধানে ২৩টি ব্যাংকের সমন্বয়ে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসি সিলেটের মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান সভাপতিত্ব করেন। পূবালী ব্যাংক পিএলসির কর্মকর্তা সায়মা সুলতানা অনুষ্ঠান পরিচালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেট কার্যালয়ের নির্বাহী পরিচালক খালেদ আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী মজুমদার, রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মহিউদ্দিন জাকারিয়া চৌধুরী, প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতি সুলতান মাহমুদ, বাংলাদেশ ব্যাংক, সিলেট কার্যালয়ের অতিরিক্ত পরিচালক সুধাংশু রঞ্জন দেব, উপপরিচালক তানভীর আহমদ, উপপরিচালক পার্থ জ্যোতি দে, কৃষি ব্যাংক গোলাপগঞ্জ শাখার ব্যবস্থাপক অশোক দাসসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা।

স্বাগত বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসি সিলেট পূর্ব অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. ফজলুল কবীর চৌধুরী।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইনের বিভিন্ন ব্যাংকের বুথ উদ্বোধন করেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপজেলার বিভিন্ন ব‌্যাং‌কের ব‌্যবস্থাপক, কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠা‌নে লীড ব‌্যাংক হিসা‌বে সা‌র্বিক ব‌্যবস্থাপনার দা‌য়িত্ব পালন ক‌রেন পূবালী ব‌্যাংক পিএল‌সি গোলাপগঞ্জ শাখার ব‌্যবস্থাপক শৈ‌লেন সরকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের গোলাপগঞ্জে এস আইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচে শেষ মুহূর্তে সংঘাত, যৌথভাবে বিজয়ী দুই দল।

নতুন ৪ মন্ত্রীর সম্ভাব্য দপ্তর, কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়

রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

ধারাবহর ব্রিটিশ আইডিয়াল স্কু‌লের সাম‌নের বা‌ড়ি‌তে ভয়াবহ অ‌গ্নিকা‌ন্ডের ঘটনা ঘ‌টে‌ছে ঘটনাস্থলে এমপি, পিআই ও

সিলেটের গোলাপগঞ্জে নিরাপদ সমাজ ও মাদকমুক্ত তারুণ্য গড়তে  সোচ্চার প্রশাসন

সিলেটের হেতিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই, ক্ষতিগ্রস্তদের পাশে এমরান আহমদ চৌধুরী

সিলেটের গোলাপগঞ্জ গভীর রাতে টিলা কেটে প্লট ভরাট ট্রাকসহ গ্রেফতার ৩ 

রায়নগরে আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তারসহ ৩ জনকে গলা কেটে হত্যা

১০

ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ

১১

জুলাই আন্দোলনের ৭ শহিদ পরিবারকে দেখতে গোলাপগঞ্জে আসছে এনসিপির হেভিওয়েট

১২

গোলাপগঞ্জে ২৩টি ব্যাংকের সমন্বয়ে স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

১৩

চাঁদাবাজির চিঠিতে বরখাস্তের দুই বছর পর হবিগঞ্জে ফিরেই ফের বিতর্ক, আবারও বদলি ওসি কামাল

১৪

আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নই” ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

১৫

সিলেটের নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ

১৬

শ্যামনগরে জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে লিডার্স -এর প্রকল্পের উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

১৭

সুন্দরবনে বাঘের আক্রমণে এক মৌয়াল গুরুতর আহত হয়েছে

১৮

আর্জেন্টিনাকে লজ্জায় ডুবিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

১৯

১০ হাজার বন্যাদুর্গতের মাঝে ১৯৮ টন খাবার দিচ্ছে মানবাধিকার আদর্শ সমাজ কল্যাণ ফোরাম 

২০