adminrubel
১৫ অগাস্ট ২০২৬, ৪:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটের হেতিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই, ক্ষতিগ্রস্তদের পাশে এমরান আহমদ চৌধুরী

  • গোলাপগঞ্জ প্রতিনিধি:
    সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি দোকান সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কয়েক লাখ টাকার মালামাল ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
    শনিবার (১৫ আগস্ট) ভোররাতে হেতিমগঞ্জ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে চারটি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়।
    অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই দোকানগুলোর বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়। এতে ব্যবসায়ীরা আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।
    অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি ক্ষতিগ্রস্ত দোকানগুলো ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।
    এ সময় তিনি ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন এবং তাদের এই দুঃসময়ে পাশে থাকার আশ্বাস দেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়েও তিনি আশ্বস্ত করেন।
    ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের মধ্যে নেমে এসেছে শোক ও হতাশা। তারা ক্ষয়ক্ষতি কাটিয়ে নতুন করে ব্যবসা শুরু করতে সহযোগিতা কামনা করেছেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের গোলাপগঞ্জে এস আইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচে শেষ মুহূর্তে সংঘাত, যৌথভাবে বিজয়ী দুই দল।

নতুন ৪ মন্ত্রীর সম্ভাব্য দপ্তর, কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়

রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

ধারাবহর ব্রিটিশ আইডিয়াল স্কু‌লের সাম‌নের বা‌ড়ি‌তে ভয়াবহ অ‌গ্নিকা‌ন্ডের ঘটনা ঘ‌টে‌ছে ঘটনাস্থলে এমপি, পিআই ও

সিলেটের গোলাপগঞ্জে নিরাপদ সমাজ ও মাদকমুক্ত তারুণ্য গড়তে  সোচ্চার প্রশাসন

সিলেটের হেতিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই, ক্ষতিগ্রস্তদের পাশে এমরান আহমদ চৌধুরী

সিলেটের গোলাপগঞ্জ গভীর রাতে টিলা কেটে প্লট ভরাট ট্রাকসহ গ্রেফতার ৩ 

রায়নগরে আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তারসহ ৩ জনকে গলা কেটে হত্যা

১০

ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ

১১

জুলাই আন্দোলনের ৭ শহিদ পরিবারকে দেখতে গোলাপগঞ্জে আসছে এনসিপির হেভিওয়েট

১২

গোলাপগঞ্জে ২৩টি ব্যাংকের সমন্বয়ে স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

১৩

চাঁদাবাজির চিঠিতে বরখাস্তের দুই বছর পর হবিগঞ্জে ফিরেই ফের বিতর্ক, আবারও বদলি ওসি কামাল

১৪

আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নই” ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

১৫

সিলেটের নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ

১৬

শ্যামনগরে জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে লিডার্স -এর প্রকল্পের উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

১৭

সুন্দরবনে বাঘের আক্রমণে এক মৌয়াল গুরুতর আহত হয়েছে

১৮

আর্জেন্টিনাকে লজ্জায় ডুবিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

১৯

১০ হাজার বন্যাদুর্গতের মাঝে ১৯৮ টন খাবার দিচ্ছে মানবাধিকার আদর্শ সমাজ কল্যাণ ফোরাম 

২০