adminrubel
১৩ অগাস্ট ২০২৬, ৫:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটের গোলাপগঞ্জ গভীর রাতে টিলা কেটে প্লট ভরাট ট্রাকসহ গ্রেফতার ৩ 

গভীর রাতে টিলা কেটে মাটি নিয়ে প্লট ভরাটের সময় সিলেটের গোলাপগঞ্জে তিনজনকে হাতেনাতে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। এ সময় মাটিভর্তি একটি ট্রাক, দুটি কোদাল ও দুটি বেলচা জব্দ করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে আমুড়া ইউনিয়নের ধারাবহর একমাইলস্থ গোলাপগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পাশের টিলায় এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে ধারাবহর একমাইলস্থ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পার্শ্বের একটি টিলা কেটে মাটি সংগ্রহ করে ব্রিটিশ আইডিয়াল স্কুলের সামনে গোলাপগঞ্জ-ঢাকাদ‌ক্ষিণ সড়কের পাশে জনৈক শরিফের প্রজেক্টে প্লট ভরাটের কাজ চলছিল। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে মাটি কাটার কাজে জড়িত তিনজনকে আটক করে।

আটককৃতরা হল, শফি আহমদ (৩০), পিতা আতন আলী, সাং রণকেলী নুরপাড়া; তারেক আহমদ (৩০), পিতা মতচ্ছির আলী, সাং উত্তর কানিশাইল এবং পাপলু আহমেদ (৩৫), পিতা ফজলু মিয়া, সাং দত্তরাইল। তারা সবাই গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা।

এ সময় ঘটনাস্থল থেকে মাটি বোঝাই একটি ট্রাক, দুটি কোদাল ও দুটি বেলচা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা আরও ৩-৪ জন পালিয়ে যায়। আটক তিনজন ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে টিলা কাটার অপরাধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের গোলাপগঞ্জে এস আইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচে শেষ মুহূর্তে সংঘাত, যৌথভাবে বিজয়ী দুই দল।

নতুন ৪ মন্ত্রীর সম্ভাব্য দপ্তর, কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়

রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

ধারাবহর ব্রিটিশ আইডিয়াল স্কু‌লের সাম‌নের বা‌ড়ি‌তে ভয়াবহ অ‌গ্নিকা‌ন্ডের ঘটনা ঘ‌টে‌ছে ঘটনাস্থলে এমপি, পিআই ও

সিলেটের গোলাপগঞ্জে নিরাপদ সমাজ ও মাদকমুক্ত তারুণ্য গড়তে  সোচ্চার প্রশাসন

সিলেটের হেতিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই, ক্ষতিগ্রস্তদের পাশে এমরান আহমদ চৌধুরী

সিলেটের গোলাপগঞ্জ গভীর রাতে টিলা কেটে প্লট ভরাট ট্রাকসহ গ্রেফতার ৩ 

রায়নগরে আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তারসহ ৩ জনকে গলা কেটে হত্যা

১০

ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ

১১

জুলাই আন্দোলনের ৭ শহিদ পরিবারকে দেখতে গোলাপগঞ্জে আসছে এনসিপির হেভিওয়েট

১২

গোলাপগঞ্জে ২৩টি ব্যাংকের সমন্বয়ে স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

১৩

চাঁদাবাজির চিঠিতে বরখাস্তের দুই বছর পর হবিগঞ্জে ফিরেই ফের বিতর্ক, আবারও বদলি ওসি কামাল

১৪

আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নই” ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

১৫

সিলেটের নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ

১৬

শ্যামনগরে জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে লিডার্স -এর প্রকল্পের উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

১৭

সুন্দরবনে বাঘের আক্রমণে এক মৌয়াল গুরুতর আহত হয়েছে

১৮

আর্জেন্টিনাকে লজ্জায় ডুবিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

১৯

১০ হাজার বন্যাদুর্গতের মাঝে ১৯৮ টন খাবার দিচ্ছে মানবাধিকার আদর্শ সমাজ কল্যাণ ফোরাম 

২০