adminrubel
২২ অগাস্ট ২০২৬, ৫:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচে শেষ মুহূর্তে সংঘাত, যৌথভাবে বিজয়ী দুই দল।

 

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। শনিবার (২২ আগস্ট) উপজেলার খালপাড় এলাকায় সুরমা নদীর তীরে আয়োজিত এ নৌকা বাইচ দেখতে নদীর দুই তীরে ভিড় করেন হাজারো দর্শনার্থী।

বাঘা ইউনিয়নের হাতিমনগর মহালের উদ্যোগে আয়োজিত নৌকা বাইচকে ঘিরে সকাল থেকেই এলাকায় ছিল উৎসবের আমেজ। বিভিন্ন এলাকা থেকে আসা প্রতিযোগী দলগুলো নৌকা নিয়ে অংশ নেয় জমজমাট এ প্রতিযোগিতায়।

তবে প্রতিযোগিতার শেষ মুহূর্তে ঘটে অপ্রীতিকর ঘটনা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ফুড়ারপাড়, ময়ূরপঙ্খি ও কোম্পানিগঞ্জের নৌকাকে লক্ষ্য করে ‘ভাই ভাই যুব সংঘ’, ফুটামারা, কোম্পানিগঞ্জের একটি নৌকা থেকে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নৌকা বাইচের শেষ পর্যায়ে উত্তেজনা ও সংঘাতের সৃষ্টি হয়।

ঘটনার পর ময়ূরপঙ্খির নৌকার বাইচে অংশ নেওয়া সংশ্লিষ্টরা দুই পক্ষের কাউকেই বিজয়ী হিসেবে মেনে নিতে রাজি হননি। ফলে প্রতিযোগিতার ফলাফল নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা।

পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত আয়োজকরা দুই দলকেই যৌথভাবে বিজয়ী ঘোষণা করেন। বিজয়ী দুই দলকে দেওয়া হয় ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা পুরস্কার।

ঐতিহ্যবাহী এ নৌকা বাইচকে কেন্দ্র করে দিনভর উৎসবমুখর পরিবেশ থাকলেও শেষ মুহূর্তের সংঘাতের ঘটনায় আয়োজক ও দর্শনার্থীদের মধ্যে কিছুটা হতাশা দেখা দেয়। স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতে এ ধরনের ঐতিহ্যবাহী আয়োজন আরও শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের গোলাপগঞ্জে এস আইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচে শেষ মুহূর্তে সংঘাত, যৌথভাবে বিজয়ী দুই দল।

নতুন ৪ মন্ত্রীর সম্ভাব্য দপ্তর, কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়

রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

ধারাবহর ব্রিটিশ আইডিয়াল স্কু‌লের সাম‌নের বা‌ড়ি‌তে ভয়াবহ অ‌গ্নিকা‌ন্ডের ঘটনা ঘ‌টে‌ছে ঘটনাস্থলে এমপি, পিআই ও

সিলেটের গোলাপগঞ্জে নিরাপদ সমাজ ও মাদকমুক্ত তারুণ্য গড়তে  সোচ্চার প্রশাসন

সিলেটের হেতিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই, ক্ষতিগ্রস্তদের পাশে এমরান আহমদ চৌধুরী

সিলেটের গোলাপগঞ্জ গভীর রাতে টিলা কেটে প্লট ভরাট ট্রাকসহ গ্রেফতার ৩ 

রায়নগরে আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তারসহ ৩ জনকে গলা কেটে হত্যা

১০

ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ

১১

জুলাই আন্দোলনের ৭ শহিদ পরিবারকে দেখতে গোলাপগঞ্জে আসছে এনসিপির হেভিওয়েট

১২

গোলাপগঞ্জে ২৩টি ব্যাংকের সমন্বয়ে স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

১৩

চাঁদাবাজির চিঠিতে বরখাস্তের দুই বছর পর হবিগঞ্জে ফিরেই ফের বিতর্ক, আবারও বদলি ওসি কামাল

১৪

আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নই” ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

১৫

সিলেটের নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ

১৬

শ্যামনগরে জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে লিডার্স -এর প্রকল্পের উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

১৭

সুন্দরবনে বাঘের আক্রমণে এক মৌয়াল গুরুতর আহত হয়েছে

১৮

আর্জেন্টিনাকে লজ্জায় ডুবিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

১৯

১০ হাজার বন্যাদুর্গতের মাঝে ১৯৮ টন খাবার দিচ্ছে মানবাধিকার আদর্শ সমাজ কল্যাণ ফোরাম 

২০