adminrubel
৮ সেপ্টেম্বর ২০২৬, ৪:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটের গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা ৯ সেপ্টেম্বর , নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন

সিলেট থেকে, মোহাম্মদ সাজু মিয়া,

গোলাপগঞ্জ প্রেসক্লাব দুই যুগ পর নির্বাচনের ঘণ্টা বাজল, ৯ সেপ্টেম্বর ঘোষণা হবে তফসিল, নির্বাচনের প্রস্তুতি চলছে  সিলেটের গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন গোলাপগঞ্জ প্রেসক্লাব ১৯৯৪ সালে প্রতিষ্ঠার পর থেকে সাংবাদিকদের পেশাগত ঐক্য ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দীর্ঘদিন পর এবার প্রেসক্লাবের নির্বাচনকে ঘিরে সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
বাদ পড়া সদস্যদের রিভিউ আবেদন ও শুনানি শেষে নির্বাচনের পরবর্তী কার্যক্রমের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন পরিচালনা কমিটি। রিভিউ যাচাই-বাছাই শেষে নির্বাচনের জন্য প্রস্তুত হয়েছে গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটি।

সোমবার (৭ সেপ্টেম্বর) প্রেসক্লাবে অনুষ্ঠিত রিভিউ শুনানি শেষে নির্বাচন কমিশন জানায়, আগামী বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর জাঁকজমকপূর্ণ আয়োজনে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট দেলওয়ার হোসেন দিলু জানান, আগামী বুধবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ ৩ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। তবে চূড়ান্ত তারিখ ও অন্যান্য বিষয় নির্বাচনী তফসিল ঘোষণার সময় বিস্তারিত জানানো হবে।

এসময় নির্বাচন কমিশনের অন্যান্য সদস্য আনোয়ার শাহজাহান, আব্দুল আহাদ ও শহীদুর রহমান সুহেদ উপস্থিত ছিলেন।

সোমবার রাতে রিভিউ শুনানি ও সদস্য তালিকা যাচাই-বাছাইয়ের কার্যক্রম শেষ হওয়ায় এখন নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। বুধবার তফসিল ঘোষণার মধ্য দিয়ে গোলাপগঞ্জ প্রেসক্লাবের বহুল প্রতীক্ষিত নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নির্বাচনকে ঘিরে গোলাপগঞ্জের মুলধারার কর্মরত সাংবাদিকদের মধ্যে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ কর্মকর্তা’ পরিচয়ে নারীকে ব্ল্যাকমেল, যুবক গ্রেপ্তার

সিলেটের গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা ৯ সেপ্টেম্বর , নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন

গাজী নজরুলকে নিয়ে সংসদে বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর বাকযুদ্ধ

ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আজমিরীগঞ্জে ফ্লোর ধসে আহত ৫ শিশু

বড়লেখায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

শান্তিগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়মের অভিযোগ

সিলেটে পাঁচ ভাইসহ দুই রেস্টুরেন্টে জরিমানা

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

সিলেটের গোলাপগঞ্জে এস আইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচে শেষ মুহূর্তে সংঘাত, যৌথভাবে বিজয়ী দুই দল।

১০

নতুন ৪ মন্ত্রীর সম্ভাব্য দপ্তর, কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়

১১

রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১২

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

১৩

ধারাবহর ব্রিটিশ আইডিয়াল স্কু‌লের সাম‌নের বা‌ড়ি‌তে ভয়াবহ অ‌গ্নিকা‌ন্ডের ঘটনা ঘ‌টে‌ছে ঘটনাস্থলে এমপি, পিআই ও

১৪

সিলেটের গোলাপগঞ্জে নিরাপদ সমাজ ও মাদকমুক্ত তারুণ্য গড়তে  সোচ্চার প্রশাসন

১৫

সিলেটের হেতিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই, ক্ষতিগ্রস্তদের পাশে এমরান আহমদ চৌধুরী

১৬

সিলেটের গোলাপগঞ্জ গভীর রাতে টিলা কেটে প্লট ভরাট ট্রাকসহ গ্রেফতার ৩ 

১৭

রায়নগরে আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তারসহ ৩ জনকে গলা কেটে হত্যা

১৮

ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ

১৯

জুলাই আন্দোলনের ৭ শহিদ পরিবারকে দেখতে গোলাপগঞ্জে আসছে এনসিপির হেভিওয়েট

২০