adminrubel
১২ জুলাই ২০২৬, ৩:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রক্তাক্ত বিয়ানীবাজার: ২৪ ঘণ্টায় দুই হত্যাকাণ্ড, কন্যা হত্যা মামলায় বাবা গ্রেফতার

বিয়ানীবাজার প্রতিনিধি

 

 

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ঘটে যাওয়া দুটি পৃথক হত্যাকাণ্ডে জনমনে শোক, ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এক ঘটনায় বাবার হাতে প্রাণ হারিয়েছে ১৭ বছরের এক কিশোরী, অন্য ঘটনায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে নিহত হয়েছেন এক ব্যবসায়ী। প্রথম ঘটনায় অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে পুলিশ, আর দ্বিতীয় ঘটনায় অভিযুক্ত এখনও পলাতক।

পুলিশ জানায়, কিশোরী রায়কা আক্তার রিয়া (১৭) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও তার বাবা আবু বক্কর (৪৫)-কে তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেফতার করা হয়েছে। সিলেটের পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারদের সার্বিক নির্দেশনা ও তদারকিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। রবিবার আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

নিহত রিয়া গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের উত্তর রায়গড় এলাকার সিএনজিচালক আবু বক্করের মেয়ে। অভিযোগ অনুযায়ী, শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজের সময় নানাবাড়ির পুকুরঘাটে গোসল করতে গেলে তার বাবা ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। হামলায় রিয়ার ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যার পর আবু বক্কর পালিয়ে গেলেও পরে পুলিশ তাকে গ্রেফতার করে।

তদন্তসংশ্লিষ্ট ও স্থানীয় সূত্র জানায়, অল্প বয়সে রিয়া ভাদেশ্বর এলাকার শাহিন আহমদের সঙ্গে পরিবারের অমতে বিয়ে করেছিলেন। পরে দাম্পত্য কলহের কারণে তিনি বাবার বাড়িতে ফিরে এসে নানাবাড়িতে বসবাস শুরু করেন। সম্প্রতি আবারও স্বামীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে পরিবারে নতুন করে বিরোধ সৃষ্টি হয়। স্থানীয়দের ধারণা, পারিবারিক দ্বন্দ্ব, সামাজিক চাপ ও সম্মানহানির আশঙ্কাসহ বিভিন্ন বিষয় এই হত্যাকাণ্ডের পেছনে ভূমিকা রাখতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে বিয়ানীবাজার থানায় হত্যা মামলা দায়ের করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুজাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

অন্যদিকে, শনিবার (১১ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার তিলপাড়া ইউনিয়নের বিবিরাই বাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ী আলী হোসেন (৪০) নিহত হন।

নিহত আলী হোসেন স্থানীয় বাসিন্দা নজির উদ্দিনের ছেলে। তিনি ‘আলী হোসেন ভ্যারাইটিজ স্টোর’ নামে একটি দোকান পরিচালনার পাশাপাশি ডিজেল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, ট্রাক্টরচালক শাহিনুল ইসলামের কাছে বাকিতে দেওয়া ডিজেলের পাওনা টাকা চাইতে গেলে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে শাহিনুল ইসলাম আলী হোসেনকে ঘুষি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুজাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান, আলী হোসেন হত্যা মামলায় বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই শাহিনুল ইসলাম পলাতক রয়েছেন। পুলিশ, তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছে।

পরপর দুটি হত্যাকাণ্ডে বিয়ানীবাজারজুড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা দ্রুত দুই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষ করে অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের মতে, পারিবারিক বিরোধ কিংবা সামান্য আর্থিক লেনদেন—কোনো কারণেই এমন নৃশংস প্রাণহানি গ্রহণযোগ্য হতে পারে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ কর্মকর্তা’ পরিচয়ে নারীকে ব্ল্যাকমেল, যুবক গ্রেপ্তার

সিলেটের গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা ৯ সেপ্টেম্বর , নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন

গাজী নজরুলকে নিয়ে সংসদে বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর বাকযুদ্ধ

ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আজমিরীগঞ্জে ফ্লোর ধসে আহত ৫ শিশু

বড়লেখায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

শান্তিগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়মের অভিযোগ

সিলেটে পাঁচ ভাইসহ দুই রেস্টুরেন্টে জরিমানা

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

সিলেটের গোলাপগঞ্জে এস আইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচে শেষ মুহূর্তে সংঘাত, যৌথভাবে বিজয়ী দুই দল।

১০

নতুন ৪ মন্ত্রীর সম্ভাব্য দপ্তর, কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়

১১

রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১২

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

১৩

ধারাবহর ব্রিটিশ আইডিয়াল স্কু‌লের সাম‌নের বা‌ড়ি‌তে ভয়াবহ অ‌গ্নিকা‌ন্ডের ঘটনা ঘ‌টে‌ছে ঘটনাস্থলে এমপি, পিআই ও

১৪

সিলেটের গোলাপগঞ্জে নিরাপদ সমাজ ও মাদকমুক্ত তারুণ্য গড়তে  সোচ্চার প্রশাসন

১৫

সিলেটের হেতিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই, ক্ষতিগ্রস্তদের পাশে এমরান আহমদ চৌধুরী

১৬

সিলেটের গোলাপগঞ্জ গভীর রাতে টিলা কেটে প্লট ভরাট ট্রাকসহ গ্রেফতার ৩ 

১৭

রায়নগরে আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তারসহ ৩ জনকে গলা কেটে হত্যা

১৮

ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ

১৯

জুলাই আন্দোলনের ৭ শহিদ পরিবারকে দেখতে গোলাপগঞ্জে আসছে এনসিপির হেভিওয়েট

২০