adminrubel
২৬ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি নিয়ে ছুটে এলো শিশুকন্যা

বরিশাল ব্যুর

চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়াচ্ছে শিশুকন্যা

  1. কুটির সঙ্গে বাঁধা বাবা। চারপাশে মানুষের ভিড়। সেই ভিড় ঠেলে বাবার কাছে ছুটে এলো ছোট্ট মেয়েটি। সারা রাত না খেয়ে থাকা বাবার জন্য কিনে আনল রুটি আর চা। এরপর নিজের হাতে বাবার মুখে তুলে দিল খাবার। বাবার অসহায় মুখ আর মেয়ের এমন মমতার দৃশ্য মুহূর্তেই ছুঁয়ে যায় উপস্থিত সবার হৃদয়। পরে সেই দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয় আবেগঘন প্রতিক্রিয়া।

ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজারের। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে একটি দোকানে চুরির চেষ্টার অভিযোগে অনিক সরদার নামে এক যুবককে আটক করে স্থানীয়রা। পরে তাকে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়।

ঘটনাটি দেখে স্থানীয় এক যুবক মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। ভিডিওতে বাবার মুখে মেয়েকে খাবার তুলে দিতে দেখা যায়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, মেয়েটি বাবাকে খুঁটির সঙ্গে বাঁধা দেখে ছুটে আসে। পরে রুটি ও চা এনে নিজের হাতে বাবাকে খাওয়ায়। দৃশ্যটি দেখে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

আরেক স্থানীয় বাসিন্দা আব্দুর রব বলেন, চুরির অভিযোগের বিষয়টি আইনগতভাবে নিষ্পত্তি হওয়া উচিত। তবে বাবার প্রতি মেয়েটির যে মমতা দেখেছি, সেটি সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে স্থানীয়রা অনিক সরদারের কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেন।

উজিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. ফারুক বলেন, চুরির অভিযোগে একজনকে আটকের খবর পাওয়ার পর ঘটনাস্থলে মোবাইল টিম পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের গোলাপগঞ্জ দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

১

শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শন কর‌লেন এমরান আহমদ চৌধুরী এম‌পি

২

গোলাপগঞ্জে এআর লিপন এলপিজি অটো গ্যাস স্টেশনের উদ্বোধনে এমপি এমরান  চৌধুরী

৩

গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

৪

বারকোট মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন

৫

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাজু মিয়ার পিতার মৃত্যুতে প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

৬

গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী মামলার আসামি আফজল গ্রেফতার

৭

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: জয়-পরাজয়ের ঊর্ধ্বে ঐক্যের বার্তা, আনোয়ার শাহজাহানের মিষ্টিমুখ

৮

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন, সভাপতি এনাম, সাধারণ সম্পাদক মাহবুব, কোষাধ্যক্ষ হুমায়ুন

৯

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ঘিরে জমজমাট পরিচিতি সভা

১০

ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা

১১

স্বস্তি নেই ক্রেতার, দাম বেড়েছে আটা ময়দা ডিম মাছের

১২

নিউইয়র্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী

১৩

সিএনএনের বিশ্লেষণ শত্রু দেশে পা রেখেও বিশ্বমঞ্চে জয়জয়কার ইরানের

১৪

সয়াবিন তেলের দাম আরও বাড়ানোর পাঁয়তারা

১৫

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি নিয়ে ছুটে এলো শিশুকন্যা

১৭

সিলেটের কোন রুটে বাস ভাড়া বাড়ল কত

১৮

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বিনিয়োগের সুযোগ বাড়বে: বাণিজ্যমন্ত্রী

১৯

জানাজা থেকে যুবদল নেতার মোটরসাইকেল চুরি, বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

২০