adminrubel
২৬ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বিনিয়োগের সুযোগ বাড়বে: বাণিজ্যমন্ত্রী

প্রতিদিনের আওয়াজ ডেস্ক,

 

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফরে প্রায় ১১টি দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০টি কর্মসূচি দেশের বাণিজ্য ও বিনিয়োগে ইতিবাচক প্রভাব ফেলবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের সর্বোচ্চ আন্তর্জাতিক ফোরাম জাতিসংঘে প্রধানমন্ত্রীর বক্তব্য ও বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের বাজারে পড়লেও সরবরাহব্যবস্থা স্বাভাবিক রেখে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার কাজ করছে বলে জানান তিনি। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়ায় বাংলাদেশেও সরকার নির্ধারিতভাবে দাম সমন্বয় করা হয়েছে বলে উল্লেখ করেন মুক্তাদির।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে যেন অন্য পণ্যের দাম না বাড়ে, সে জন্য সরবরাহ শৃঙ্খল নিরবচ্ছিন্ন রাখতে কাজ করছি। সরবরাহব্যবস্থায় কোনো অসংগতি দেখা দিলে তা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও মন্ত্রী জানান ।

গ্যাস সংকটও এখন কেটে গেছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, এফএসআরইউতে যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িক সমস্যা হয়েছিল। বর্তমানে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় কারখানাগুলোও স্বাভাবিক উৎপাদনে ফিরেছে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের গোলাপগঞ্জ দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

১

শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শন কর‌লেন এমরান আহমদ চৌধুরী এম‌পি

২

গোলাপগঞ্জে এআর লিপন এলপিজি অটো গ্যাস স্টেশনের উদ্বোধনে এমপি এমরান  চৌধুরী

৩

গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

৪

বারকোট মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন

৫

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাজু মিয়ার পিতার মৃত্যুতে প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

৬

গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী মামলার আসামি আফজল গ্রেফতার

৭

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: জয়-পরাজয়ের ঊর্ধ্বে ঐক্যের বার্তা, আনোয়ার শাহজাহানের মিষ্টিমুখ

৮

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন, সভাপতি এনাম, সাধারণ সম্পাদক মাহবুব, কোষাধ্যক্ষ হুমায়ুন

৯

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ঘিরে জমজমাট পরিচিতি সভা

১০

ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা

১১

স্বস্তি নেই ক্রেতার, দাম বেড়েছে আটা ময়দা ডিম মাছের

১২

নিউইয়র্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী

১৩

সিএনএনের বিশ্লেষণ শত্রু দেশে পা রেখেও বিশ্বমঞ্চে জয়জয়কার ইরানের

১৪

সয়াবিন তেলের দাম আরও বাড়ানোর পাঁয়তারা

১৫

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি নিয়ে ছুটে এলো শিশুকন্যা

১৭

সিলেটের কোন রুটে বাস ভাড়া বাড়ল কত

১৮

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বিনিয়োগের সুযোগ বাড়বে: বাণিজ্যমন্ত্রী

১৯

জানাজা থেকে যুবদল নেতার মোটরসাইকেল চুরি, বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

২০