
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার প্রাচীনতম ইসলামী বিদ্যাপীঠ জামেয়া ইসলামিয়া বারকোট মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের ৩৫ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে মাদরাসার মুহতামিম হাফিয মাওলানা শাব্বির আহমদকে সভাপতি, মাওলানা মাহফুজ আহমদকে সাধারণ সম্পাদক ও মাওলানা ময়নুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাদ যোহর বারকোট মাদরাসা মসজিদ মিলনায়তনে পরিষদের উপদেষ্টা মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহসভাপতি মাওলানা আব্দুল করিম, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা আকরাম হুসাইন, সহসম্পাদক মাওলানা ইসমাইল আলী, মাওলানা মাসুম আহমদ, হাফিয রশিদ আহমদ, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, অর্থ সম্পাদক মাওলানা আম্মার আহমদ, সহঅর্থ সম্পাদক মাওলানা জুনাইদ আহমদ, হাফিয মাওলানা নাঈম আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা খালেদ আহমদ, সহপ্রচার সম্পাদক হাফিয নোমান মাহফুজ, সাহিত্য সম্পাদক ইমরান আহমদ, সহসাহিত্য সম্পাদক মাওলানা আবু রাশাদ চৌধুরী ও আবুল কালাম, প্রকাশনা সম্পাদক হাফিয মাওলানা মোস্তাক আহমদ, সহপ্রকাশনা সম্পাদক মাওলানা আবু সালেহ উসমান, সমাজসেবা সম্পাদক হাফিয আব্দুল বাসিত, সমবায় সম্পাদক মাওলানা কামরুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা আনিছুর রহমান, সহতথ্য ও গবেষণা সম্পাদক হাফিয ফয়সল আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা জাবির জুলফিকার, সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা জইনুদ্দিন, মাওলানা হাফিয আফফান আহমদ, নির্বাহী সদস্য হাফিয শিহাব উদ্দিন, মাওলানা শাকির আহমদ, হাফিয মাওলানা আছরার আহমদ, হাফিয মাওলানা মাহফুজ আহমদ, হাফিয মাওলানা ছোহায়েব আহমদ, বশির আহমদ, মাহবুব হোসাইন জাকির।
এদিকে, মাদরাসার প্রয়াত মুহতামিম মাওলানা আব্দুল বারী (রহ.)-এর স্মৃতি সংরক্ষণে সাত সদস্যবিশিষ্ট স্মারক কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন, মাওলানা খলিলুর রহমান গঙ্গাজলী, মাওলানা শাব্বির আহমদ, মাওলানা মাহফুজ আহমদ, মাওলানা আব্দুল আহাদ, ইমরান আহমদ, মাওলানা খালেদ আহমদ, হাফিয নোমান মাহফুজ।
অপরদিকে, সাবেক কমিটির আয়-ব্যয়ের হিসাব নিরীক্ষা ও পর্যালোচনার জন্য তিন সদস্যবিশিষ্ট অডিট কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন, মাওলানা মাহফুজ আহমদ, মাওলানা ইসমাইল আলী, হাফিয রশিদ আহমদ।
মন্তব্য করুন