adminrubel
৪ অক্টোবর ২০২৬, ৬:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: জয়-পরাজয়ের ঊর্ধ্বে ঐক্যের বার্তা, আনোয়ার শাহজাহানের মিষ্টিমুখ

গোলাপগঞ্জ প্রতিনিধি:
নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা শেষে জয়-পরাজয়ের হিসাব ভুলে সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী ও সদস্যদের নিয়ে মিষ্টিমুখ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রোববার রাত সাড়ে ৮টায় গোলাপগঞ্জ পৌর শহরের আব্দুল মুতলিব কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, ভূমি ও ভবনদাতা এবং নির্বাচন কমিশনার আনোয়ার শাহজাহান।

নির্বাচনকে কেন্দ্র করে কয়েকদিনের ব্যস্ততা ও প্রতিদ্বন্দ্বিতার পর একই আয়োজনে নবনির্বাচিত ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উপস্থিতি অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। একে অপরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময়ের পাশাপাশি সবাইকে প্রাণবন্ত আড্ডায় মেতে উঠতে দেখা যায়।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সদস্য, নবনির্বাচিত নেতৃবৃন্দ, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী এবং প্রেসক্লাবের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আনোয়ার শাহজাহান বলেন, “নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি অংশ। এখানে জয়-পরাজয় থাকবেই। কিন্তু নির্বাচনের ফলাফল যাই হোক, আমরা সবাই সহকর্মী। পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ঐক্য ধরে রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “গোলাপগঞ্জ প্রেসক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি সাংবাদিকদের একটি পরিবার। তাই ব্যক্তিগত মতপার্থক্য ও নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা ভুলে প্রেসক্লাবের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হোক—এটাই প্রত্যাশা।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুল আহাদ, নবনির্বাচিত সভাপতি এনামুল হক এনাম, সিনিয়র সহসভাপতি আব্দুল আজিজ খান, সহসভাপতি বদরুল আলম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক ফাহিম আহমদ, দপ্তর সম্পাদক অলিউর রহমান তামিম, প্রকাশনা সম্পাদক সাকেল আহমদ, ক্রীড়া সম্পাদক তামিম আহমদ, প্রশিক্ষণ সম্পাদক সালমান কাদির দিপু, তথ্যপ্রযুক্তি সম্পাদক সামিল হোসাইন, সংস্কৃতি সম্পাদক ফাহাদ হোসাইন, নির্বাহী সদস্য মোহাম্মদ জাবের আহমদ, বাবর জোয়ারদার, মাহদী রহমান ও এম আব্দুল জলিল।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি পদপ্রার্থী মাহফুজ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইমরান আহমদ, সহসাধারণ সম্পাদক পদপ্রার্থী সাকিব আল মামুন, প্রচার সম্পাদক পদপ্রার্থী জালাল আহমদ চৌধুরী ও জাকির আহমদ, দপ্তর সম্পাদক পদপ্রার্থী রুবেল আহমদ তালুকদার, সংস্কৃতি সম্পাদক পদপ্রার্থী রুহুল আমীন এবং নির্বাহী সদস্য পদপ্রার্থী দী‌নেশ দেব নাথ ও আব্দুল্লাহ আহমদ।

এছাড়া গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বিলাল আহমদ এবং প্রেসক্লাবের সাধারণ সদস্যদের মধ্যে রতন মণি চন্দ, মো. আব্বাস উদ্দিন, মোহাম্মদ আব্দুল কুদ্দুছ, গোলাম দস্তগীর খান ছামিন, দেলোয়ার হোসেন মান্না, মনসুর হোসেন মুন্না, নজরুল ইসলাম, কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মিষ্টিমুখের এ আয়োজনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার বাইরে গিয়ে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্ববোধের এক সুন্দর চিত্র ফুটে ওঠে। উপস্থিত সাংবাদিকরা মনে করেন, এ ধরনের আয়োজন সহকর্মীদের মধ্যে দূরত্ব কমিয়ে সংগঠনের ঐক্য ও পেশাগত পরিবেশকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জয়-পরাজয় পেছনে ফেলে ঐক্যবদ্ধভাবে সাংবাদিকতার পেশাগত মর্যাদা রক্ষা এবং গোলাপগঞ্জ প্রেসক্লাবকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে শেষ হয় মিষ্টিমুখ অনুষ্ঠান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের গোলাপগঞ্জ দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

১

শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শন কর‌লেন এমরান আহমদ চৌধুরী এম‌পি

২

গোলাপগঞ্জে এআর লিপন এলপিজি অটো গ্যাস স্টেশনের উদ্বোধনে এমপি এমরান  চৌধুরী

৩

গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

৪

বারকোট মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন

৫

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাজু মিয়ার পিতার মৃত্যুতে প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

৬

গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী মামলার আসামি আফজল গ্রেফতার

৭

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: জয়-পরাজয়ের ঊর্ধ্বে ঐক্যের বার্তা, আনোয়ার শাহজাহানের মিষ্টিমুখ

৮

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন, সভাপতি এনাম, সাধারণ সম্পাদক মাহবুব, কোষাধ্যক্ষ হুমায়ুন

৯

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ঘিরে জমজমাট পরিচিতি সভা

১০

ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা

১১

স্বস্তি নেই ক্রেতার, দাম বেড়েছে আটা ময়দা ডিম মাছের

১২

নিউইয়র্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী

১৩

সিএনএনের বিশ্লেষণ শত্রু দেশে পা রেখেও বিশ্বমঞ্চে জয়জয়কার ইরানের

১৪

সয়াবিন তেলের দাম আরও বাড়ানোর পাঁয়তারা

১৫

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি নিয়ে ছুটে এলো শিশুকন্যা

১৭

সিলেটের কোন রুটে বাস ভাড়া বাড়ল কত

১৮

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বিনিয়োগের সুযোগ বাড়বে: বাণিজ্যমন্ত্রী

১৯

জানাজা থেকে যুবদল নেতার মোটরসাইকেল চুরি, বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

২০