adminrubel
২৬ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটের কোন রুটে বাস ভাড়া বাড়ল কত

সিলেট জেলা প্রতিনিধি,

 

সিলেটে আরেকদফা বেড়েছে বাস ভাড়া। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে সিলেট অঞ্চলের বিভিন্ন রুটে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া বেড়েছে।

পুনর্নির্ধারিত ভাড়ার তালিকাও প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী দূরপাল্লার রুটে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে। প্রতি কিলোমিটারে ভাড়া বেড়েছে ১৭ পয়সা।

তবে গ্যাস, অকটেন বা পেট্রোলচালিত যানবাহনের ভাড়া বাড়েনি। এসব জ্বালান দিয়ে চালিত যানবাহনের ভাড়া আগেরটাই ঠিক রয়েছে।

সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা ও নন এসি বাস ভাড়া ৫০ টাকা করে বেড়েছে। নতুন রেট অনুযায়ী, সিলেট-ঢাকা রুটে নন এসি বাস ভাড়া এখন ৭৯০ টাকা এবং এসি বাস ১৭০০ টাকা।

বিআরটিএর সিলেট সার্কেলের তালিকা অনুযায়ী, সিলেট-সুনামগঞ্জ রুটের ৫৯ কিলোমিটার দূরত্বে ৪০ আসনের বাসে জন প্রতি ভাড়া ১৪২ টাকা এবং ৫১ আসনের বাসে ১৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।

সিলেট-জকিগঞ্জ (ভায়া বারইগ্রাম-সুতারকান্দি) ৮৯ কিলোমিটার রুটে ৪০ আসনের বাসে ভাড়া ২১৪ টাকা এবং ৫১ আসনের বাসে ২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে সিলেট-ছাতক ২৯ কিলোমিটার রুটে ৪০ আসনের বাসে জন প্রতি ভাড়া ৭০ টাকা করা হয়েছে।

এদিকে, যেসব রুটে টোল রয়েছে, সেগুলোতে টোল যুক্ত করে ভাড়া নির্ধারণ করা হয়েছে। যেমন সিলেট-দিরাই ৭৫ কিলোমিটার রুটে ৩৫ টাকা টোলসহ ৪০ আসনের বাসে ২১৫ টাকা এবং ৫১ আসনের বাসে ২৬৫ টাকা লাগে। সিলেট-কুলাউড়া (ভায়া ফেঞ্চুগঞ্জ) ৬১ কিলোমিটার রুটে ৬৫ টাকা টোলসহ ৪০ আসনের বাসে ১৪৬ টাকা ও ৫১ আসনের বাসে ১৮৬ টাকা ভাড়া করা হয়েছে।

সিলেট-শেরপুর ৩৭ কিলোমিটার রুটে ৩৫ টাকা টোলসহ ৪০ আসনের বাসে ৮৯ টাকা ও ৫১ আসনের বাসে ১১৩ টাকা এবং সিলেট-বিশ্বনাথ (ভায়া রামপাশা) ২৪ কিলোমিটার রুটে ৬ টাকা টোলসহ ৪০ আসনের বাসে ৫৮ টাকা ও ৫১ আসনের বাসে ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া অন্যান্য দূরপাল্লার রুটের মধ্যে সিলেট-শ্রীমঙ্গল (ভায়া মৌলভীবাজার) ৮৩ কিলোমিটার রুটে ৪০ আসনের বাসে ১৯৯ টাকা ও ৫১ আসনের বাসে ২৫৪ টাকা, সিলেট-জাফলং (ভায়া তামাবিল) ৫৮ কিলোমিটার রুটে ৪০ আসনের বাসে ১৩৯ টাকা ২০ পয়সা ও ৫১ আসনের বাসে ১৭৭ টাকা, সিলেট-গোয়াইনঘাট (ভায়া সালুটিকর) ৩৮ কিলোমিটার রুটে ৪০ আসনের বাসে ৯১ টাকা ও ৫১ আসনের বাসে ১১৬ টাকা, সিলেট-মৌলভীবাজার (ভায়া ফেঞ্চুগঞ্জ ও মুন্সিবাজার) ৬৩ কিলোমিটার রুটে ৪০ আসনের বাসে ১৫১ টাকা ও ৫১ আসনের বাসে ১৯৩ টাকা এবং সিলেট-চন্দরপুর ২৭ কিলোমিটার রুটে ৪০ আসনের বাসে ৬৫ টাকা ও ৫১ আসনের বাসে ৮৩ টাকা ভাড়া ধরা হয়েছে।

এ বিষয়ে সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ এমরান হোসেন ঝুনু বলেন, বাসগুলোকে সরকারের নির্ধারিত হারেই যাত্রীসেবা দিতে হবে। অতিরিক্ত ভাড়া আদায়ের কোন সুযোগ নেই। প্রতিটি বাসের দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা ঝুলিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ভাড়া বাড়ার পর বাসের চালক-হেলপার ও যাত্রীদের মধ্যে কিছু ঝামেলা হয়। কয়েকদিন গেলে এই সমস্যার সমাধান হয়ে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের গোলাপগঞ্জ দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

১

শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শন কর‌লেন এমরান আহমদ চৌধুরী এম‌পি

২

গোলাপগঞ্জে এআর লিপন এলপিজি অটো গ্যাস স্টেশনের উদ্বোধনে এমপি এমরান  চৌধুরী

৩

গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

৪

বারকোট মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন

৫

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাজু মিয়ার পিতার মৃত্যুতে প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

৬

গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী মামলার আসামি আফজল গ্রেফতার

৭

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: জয়-পরাজয়ের ঊর্ধ্বে ঐক্যের বার্তা, আনোয়ার শাহজাহানের মিষ্টিমুখ

৮

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন, সভাপতি এনাম, সাধারণ সম্পাদক মাহবুব, কোষাধ্যক্ষ হুমায়ুন

৯

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ঘিরে জমজমাট পরিচিতি সভা

১০

ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা

১১

স্বস্তি নেই ক্রেতার, দাম বেড়েছে আটা ময়দা ডিম মাছের

১২

নিউইয়র্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী

১৩

সিএনএনের বিশ্লেষণ শত্রু দেশে পা রেখেও বিশ্বমঞ্চে জয়জয়কার ইরানের

১৪

সয়াবিন তেলের দাম আরও বাড়ানোর পাঁয়তারা

১৫

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি নিয়ে ছুটে এলো শিশুকন্যা

১৭

সিলেটের কোন রুটে বাস ভাড়া বাড়ল কত

১৮

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বিনিয়োগের সুযোগ বাড়বে: বাণিজ্যমন্ত্রী

১৯

জানাজা থেকে যুবদল নেতার মোটরসাইকেল চুরি, বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

২০