
গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক মোহাম্মদ সাজু মিয়ার পিতা আছলুম আলী (৮০) আর নেই। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৮টা ৪০ মিনিটে সিলেট নগরীর কুইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার বাদ আসর তাঁর নিজ এলাকার ফুলসাইন্দ শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
এদিকে, সাংবাদিক মোহাম্মদ সাজু মিয়ার পিতা আছলুম আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব। এক শোকবার্তায় প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় তাঁরা বলেন, পিতার মৃত্যু সন্তানের জীবনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করে। বাবা শুধু একজন অভিভাবক নন, তিনি সন্তানের জীবনে ভরসা, ভালোবাসা ও আশ্রয়ের প্রতীক। সেই প্রিয় মানুষটিকে হারানোর বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়। সাংবাদিক মোহাম্মদ সাজু মিয়ার পিতার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
তাঁরা আরও বলেন, মহান আল্লাহ তাআলা মরহুম আছলুম আলীর জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি ধৈর্য ও সহনশীলতার সঙ্গে মোকাবিলা করার শক্তি দান করুন।
আমিন, ইয়া রব্বাল আলামিন।
মন্তব্য করুন