adminrubel
৪ অক্টোবর ২০২৬, ৬:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন, সভাপতি এনাম, সাধারণ সম্পাদক মাহবুব, কোষাধ্যক্ষ হুমায়ুন

গোলাপগঞ্জ প্রতিনিধি: নানা আলোচনা, প্রতিদ্বন্দ্বিতা ও উত্তেজনার পর শেষ পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গোলাপগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬। দুই প্যানেলের বিরোধ নিরসনের পর ঐকমত্যের ভিত্তিতে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক পদে মাহবুবুর রহমান চৌধুরী এবং কোষাধ্যক্ষ পদে আনোয়ার হুমায়ুন নির্বাচিত হয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গোলাপগঞ্জের ধারাবহর একমাইল এলাকার শাহজাহান এস্টেটে প্রেসক্লাব ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৮৪ জন ভোটারের মধ্যে ৮৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ১৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৬ জন প্রার্থী।
ভোটগ্রহণ শেষে বিকেল ৬টায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু এবং নির্বাচন কমিশনার আব্দুল আহাদ, আনোয়ার শাহজাহান, আবুল কালাম ও শহীদুর রহমান সুহেদ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
নির্বাচিত যারা
সভাপতি পদে দৈনিক উত্তরপূর্বের গোলাপগঞ্জ প্রতিনিধি এনামুল হক এনাম ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহফুজ আহমদ চৌধুরী পেয়েছেন ৩১ ভোট।
সিনিয়র সহ-সভাপতি পদে আজিজুর রহমান খান ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জহুরুল ইসলাম পেয়েছেন ২৩ ভোট।
সহ-সভাপতি পদে বদরুল আলম ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল খালিক পেয়েছেন ৩৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে দৈনিক সিলেট মিররের গোলাপগঞ্জ প্রতিনিধি মাহবুবুর রহমান চৌধুরী ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইমরান আহমদ পেয়েছেন ৩৯ ভোট।
সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল আজিজ বাবর ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাকিব আল মামুন পেয়েছেন ৩১ ভোট।
কোষাধ্যক্ষ পদে আমাদের প্রতিদিনের গোলাপগঞ্জ প্রতিনিধি আনোয়ার হুমায়ুন ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলোয়ার হোসেন মাহমুদ পেয়েছেন ৩৭ ভোট।
ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে মো. তামিম আহমদ ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সাজু মিয়া পেয়েছেন ৩৯ ভোট।
সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ফাহাদ হোসাইন ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী রুহুল আমিন পেয়েছেন ৩৮ ভোট।
প্রচার সম্পাদক পদে ফাহিম আহমদ ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ জাকির আহমদ পেয়েছেন ২৮ ভোট।
প্রকাশনা সম্পাদক পদে সাকেল উদ্দিন ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইম ইবনে আব্বাস পেয়েছেন ৩৯ ভোট।
দপ্তর সম্পাদক পদে ওলিউর রহমান তামিম ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে রুবেল আহমদ তালুকদার ও রিমন আহমদ পেয়েছেন ২৩ ভোট করে।
তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সামিল হোসেন ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাবের আহমদ পেয়েছেন ৩৩ ভোট।
প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে সালমান কাদের দিপু ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাবেদ মাহবুব পেয়েছেন ২২ ভোট।
কার্যনির্বাহী সদস্য পদে মোহাম্মদ জাবের আহমদ ৪৬ ভোট, বাবর জোয়ারদার ৪৫ ভোট, মাহদী রহমান ৩৮ ভোট এবং এম. আব্দুল জলিল ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
বিভিন্ন মহলের নেতৃবৃন্দের পরিদর্শন
নির্বাচন চলাকালে দুপুর ২টার দিকে সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী প্রেসক্লাবের নির্বাচন ও ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
এছাড়াও ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিলেট জেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য প্রার্থী ফয়ছল আহমদ চৌধুরী, দৈনিক সিলেট মিররের সম্পাদক জিয়া উস শামস শাহীন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছবেদ আলী, জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, এম. সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমির জিন্নুর আহমদ চৌধুরী, পৌর জামায়াতের আমির রেহান উদ্দিন রেহানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
নির্বাচনকে ঘিরে দিনভর প্রেসক্লাব প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানান প্রেসক্লাবের সদস্য ও উপস্থিত অতিথিরা। নবনির্বাচিত কমিটির মাধ্যমে সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের গোলাপগঞ্জ দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

১

শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শন কর‌লেন এমরান আহমদ চৌধুরী এম‌পি

২

গোলাপগঞ্জে এআর লিপন এলপিজি অটো গ্যাস স্টেশনের উদ্বোধনে এমপি এমরান  চৌধুরী

৩

গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

৪

বারকোট মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন

৫

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাজু মিয়ার পিতার মৃত্যুতে প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

৬

গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী মামলার আসামি আফজল গ্রেফতার

৭

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: জয়-পরাজয়ের ঊর্ধ্বে ঐক্যের বার্তা, আনোয়ার শাহজাহানের মিষ্টিমুখ

৮

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন, সভাপতি এনাম, সাধারণ সম্পাদক মাহবুব, কোষাধ্যক্ষ হুমায়ুন

৯

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ঘিরে জমজমাট পরিচিতি সভা

১০

ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা

১১

স্বস্তি নেই ক্রেতার, দাম বেড়েছে আটা ময়দা ডিম মাছের

১২

নিউইয়র্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী

১৩

সিএনএনের বিশ্লেষণ শত্রু দেশে পা রেখেও বিশ্বমঞ্চে জয়জয়কার ইরানের

১৪

সয়াবিন তেলের দাম আরও বাড়ানোর পাঁয়তারা

১৫

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি নিয়ে ছুটে এলো শিশুকন্যা

১৭

সিলেটের কোন রুটে বাস ভাড়া বাড়ল কত

১৮

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বিনিয়োগের সুযোগ বাড়বে: বাণিজ্যমন্ত্রী

১৯

জানাজা থেকে যুবদল নেতার মোটরসাইকেল চুরি, বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

২০